ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া ৩৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ আরও বলেন, আহতদের ৩৮ জন পুলিশের মধ্য ১০ জন কর্মকর্তাও আছেন।এ ছাড়া ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দু’পক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন।সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এদিকে দেশটির বিরোধীদলীয় নেতারা অভিযোগ করছেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।

























