গাইবান্ধা নড়াইল বাগেরহাট ও পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট ও পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
পরিবেশ বাঁচাতে ফোর লেন সড়কের ড্রেনের দূষিত পানি ঘাঘট লেকে ফেলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে ফোরলেন সড়কের ড্রেনের দূষিত পানি ঘাঘট লেকে না ফেলে অন্যত্র ফেলার দাবি জানান।
নড়াইল-যশোর সড়কের তুলারামপুর আফরা নদীতে সেতু নির্মাণ ও সড়ক বানানোর কারণে ক্ষতিগ্রস্থ শতাধিক ব্যবসায়ী ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে।
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদী হাসান বাবুর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্দী পরিবারের সদস্যরা। এ সময় বলা হয়, বাঁধ থাকার পরও প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে গ্রাম প্লাবিত হচ্ছে। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয়, টেকসই ও কার্যকর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

























