শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে রংপুরে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় ছাত্র সমাজ।
সংগঠনের মহানগর কমিটির আয়োজনে দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ক্ষেত্রে যে অচল অবস্থা তৈরী হয়েছে তা থেকে মুক্তি পেতে অবিলম্বে বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনেও হুশিয়ারিও দেন তারা।

























