বাংলাদেশে আঘাত হানছে না ঘূর্ণিঝড় ইয়াস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াশ বাংলাদেশে আঘাত হানছে না। এটি এখন ভারতের উপকূল অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
দুপুরে ঘূর্ণিঝড় ইয়াশের সবশেষ তথ্যমতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ৩ নম্বর সতর্কতা সংকেত অপরিবর্তিত থাকবে। ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৬ ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে বলে জানান–আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বরেও জানান এই আবহাওয়াবিদ।














