১৩ বছর পর জীবিত ফিরে এসেছে কথিত হত্যার পর গুম হওয়া ব্যক্তি
- আপডেট সময় : ০২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার ১৩ বছর পর আল আমিন নামে এক ব্যক্তি জীবিত ফিরে এসেছে। অথচ তাকে হত্যার পর গুম করা হয়েছে এই অভিযোগে দুই মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামী করে ২০০৭ সালে মামলা হয় নারায়ণগঞ্জ থানায়। বিনা অপরাধে এই মামলায় ৬ থেকে ৭ জন আসামী জেলও খেটেছে অনেকদিন।
আটকের আল আমিন জানায়, সে তার মা রহিমা খাতুনের মারধর ও ক্ষুদার যন্ত্রনায় বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘদিন বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করে। বেরিয়ে যাওয়ার ১০ বছর পর সঙ্গে মায়ের যোগাযোগ করে সে। এলাকায় আসতে চাইলে তার মা জানায়, ফিরে এলে এলাকার মানুষ তাকে মেরে ফেলবে। এক পর্যায়ে মাকে না জানিয়েই বুধবার রাতে নিজ বাড়িতে ফিরে আসে। মামলার আসামীরা বিষয়টি জানতে পেরে তাকে ধরে নারায়ণগঞ্জ থানায় নিয়ে যায়। অভিযুক্তরা জানান, মামলার পর থেকে দীর্ঘদিন যাবত তারা পলাতক ছিলেন। এ মামলায় অভিযুক্ত কয়েকজনের কারাবাসও হয়ে। বিনা অপরাধে কারাবাস, অর্থ ও সময় নষ্ট করার কারণে যারা আল আমিনের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।



















