মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মাদারীপুরের শিবচরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দুপুরে জেলার শিবচরের দত্তপাড়ায় তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন মরহুমের বড় ছেলে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও ছোট ছেলে ফরিদপুর-৪ আসনের নিক্সন চৌধুরী এমপিসহ পরিবারের সদস্যরা। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান, সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই নেতার সমাধীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নেতা।ইলিয়াস আহমেদ চৌধুরী অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন।














