ঝিনাইদহ ও ঝালকাঠিতে ঈদকে ঘিরে ফুটপাতের দোকানগুলোতে ঝুঁকছেন নিম্ন আয়ের মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও ঝালকাঠিতে ঈদকে ঘিরে এবার ফুটপাতের দোকানগুলোর কমদামী পণ্যের দিকে ঝুঁকছেন নিম্ন আয়ের মানুষ।
করোনা মহামারীর মধ্যেও ঝিনাইদহে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিম্ন আয়ের মানুষ সবচে’ বেশি ভীড় জমাচ্ছেন ফুটপাত ও কম দামের পোশাকের দোকানে।
ঝালকাঠিতে ঈদ যতই ঘনিয়ে আসছে- শহরের মার্কেটগুলোতে ঠাসাঠাসি করে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। অপরদিকে, ঈদ মার্কেটে ব্যবসায়ীদের পক্ষ থেকে সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেবার দাবি করা হয়েছে।

























