চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট ব্যাট করছে ক্যারিবিয়রা। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৮ রান।
এর আগে, মমিনুল হকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে বাংলাদেশ। ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। এদিন ২৬ রান যোগ করে আউট হন মুশফিকুর রহিম। কর্নওয়ালের স্পিনে কাটা পড়েন ১৮ রান করা মুশফিক। তবে, অবিচল ছিলেন মমিনুল। তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি মালিক এখন মমিনুল হক। গ্যাব্রিয়েলের শিকার হওয়ার আগে ১১৫ রান আসে মমিনুলের ব্যাট থেকে। মাঝে ৬৯ রান করে বড় লিডে অবদান রাখেন লিটন দাস। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রানের অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন মেহেদী মিরাজ।


























