ভারতে প্রবেশের প্রস্তুতির অভিযোগে পাসপোর্টবিহীন ২২ বাংলাদেশী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৯০৩ বার পড়া হয়েছে
ভারতে প্রবেশের প্রস্তুতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহ এলাকার এক ভ্যানচালকের বাড়ি থেকে পাসপোর্টবিহীন ২২ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের বাড়িতে কিছু লোকজন অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘরে ১০ জন পুরুষ এবং আরেকটি ঘরে দুই শিশু কন্যাসহ ১২ জন মেয়েকে পাওয়া যায়। এ ঘটনায় বাড়ির মালিক মোখলেছুরের স্ত্রী- নাসিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।


























