৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিবে তালেবান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
একমাসের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে আলাদা করতে পারবে তালেবান, এমন তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, তা দখলে নিতে সময় লাগবে ৯০ দিন।
এমন কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তালেবান যেভাবে একের পর এক শহর দখল করছে, কাবুল কত দিন টিকে থাকতে পারবে, তা নিয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনী কঠোরভাবে প্রতিহত করতে পারলে উল্টোটাও হতে পারে বলে জানান তিনি। এরইমধ্যে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিকে, বুধবার দেশটির উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে ৩৪টির মধ্যে ৯টি প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান। তালেবানের দ্রুত অগ্রযাত্রায় সেনাপ্রধান বদল করেছে আফগানিস্তান।














