৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায়: কাদের
- আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সকালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর ১৫ আগস্ট।
ওবায়দুল কাদের আরো বলেন, শেখ কামাল বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী ও লাখ-কোটি তরুণের দীপ্ত-প্রজ্বলিত শিখা। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, সেই পথেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ, পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ধানমন্ডি আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের ।



























