২৪ ঘণ্টায় করোনায় আরো ১১৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মারা গেছেন আরও ১১৭ জন। এদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৫ হাজার ৩৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭১৭ জন।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৯৮২ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭টি, আর পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

























