হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেয়া হবে : ত্রাণমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮০৮ বার পড়া হয়েছে
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেয়া হবে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, হাওর অঞ্চলে লাখ লাখ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম সংকটে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এই খাদ্য সহায়তা দেয়া হবে।একইসঙ্গে কৃষি মন্ত্রণালয়কে পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।



























