হরমুজ প্রণালিতে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ ও ইরানের সঙ্গে চুক্তির অগ্রগতির কারণে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর সম্ভব কি না, তা যাচাই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।
এর আগে ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন ট্রাম্প। দেশটিকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে বলেও জানান তিনি।
























