১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: হাইকমিশনার

আহমেদ রাসেল, টাঙ্গাইল
  • আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে যুক্তরাজ্য। মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়ার খ্যাতনামা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি সাহেববাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি দিয়েছে যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি। মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারেন, সেটিই যুক্তরাজ্যের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে যা বললেন সারাহ কুক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে সারাহ কুক বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্ব বিদ্যমান।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

দুর্গাপূজার আয়োজন মুগ্ধ করেছে ব্রিটিশ হাইকমিশনারকে

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দুর্গাপূজার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বলেন, কুমুদিনীতে দুর্গাপূজার আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

এটি তাঁর তৃতীয়বারের মতো এখানে আসা উল্লেখ করে সারাহ কুক বলেন, প্রতিবারই পূজার বর্ণিল আয়োজন, সংগীত, নাচ ও উৎসবের আনন্দ তাঁকে মুগ্ধ করে। এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ উদ্‌যাপন করেন। তাঁর মতে, এটি একটি বিশেষ আয়োজন।

রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন

এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ ফুল দিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে স্বাগত জানায়। এ সময় তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: হাইকমিশনার

আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬