সড়ক-মহাসড়কে বাড়ি ফেরা মানুষের ঢল
- আপডেট সময় : ০৫:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
কাল পবিত্র ঈদ উল আযহা। আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। মঙ্গলবারও সড়কে ছিলো বাড়ি ফেরা মানুষের ভিড়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখি যাত্রীদের ঢল। মহাসড়কের যানজট প্রভাব ফেলে রাজধানীর ব্যস্ত সড়কেও।
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল যানবাহনের দীর্ঘজট। অতিরিক্ত যানবাহন এবং ঘরমুখী মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ভোররাত থেকেই যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা গেছে। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ধীর গতিতে চলাচল করছে ছোটবড় গাড়ি। ঢাকার বাহির থেকে আসা গরুবাহী ট্রাকে ফেরত যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। যানজট আর গরমে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঈদের আগের দিন গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যপারীরা পড়েছেন বেকায়দায়।সড়কেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা।



























