সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দেশি প্রজাতির রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
দুপুরে জেলার ডাসার ও কালাইতলা বিলে এর আয়োজন করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা এবং কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারসহ অন্যান্যরা।



























