সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ২৩২০ বার পড়া হয়েছে
৯ মাসে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করে অনন্য দৃষ্টান্ত গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বাদশ বৈঠকে কমিটি সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বই দুটির মোড়ক উন্মোচন করেন।
এসময় শেখ হাসিনা বলেন, সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। কমিটির সভাপতি, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা।























