১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কার প্রধান শহর কলম্বো এখন কিছুটা শান্ত

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ১৮৬২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার প্রধান শহর কলম্বো এখন কিছুটা শান্ত।

দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের অপেক্ষায় এতদিন ছিলেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইল পাঠিয়ে গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন।

তার আগে দেশ ছাড়েন প্রেসিডেন্ট। পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে গেছেন শ্রীলংকা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব পেয়েই বিক্ষোভ থামাতে সেনাবাহিনীকে দেন ক্ষমতা। এরপর জারি করা কারফিউয়ের মধ্যে ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন—‘রনিল তুমি চলে যাও’। বিক্ষোভের মধ্যে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আহত হন অনেকে। পরে কিছুটা শান্ত দেখা যায় কলম্বো। যদিও বিক্ষোভকারীরা বলছেন— প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত থামবেন না তাঁরা। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে ২৬ বছর বয়সী একজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নাগরিকদের সৌদি আরবে ভ্রমন বিষয়ক সতর্কবার্তা দিয়েছে জাপানের সরকার। সেই বার্তায় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’— এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন গত কাল বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা পরিমাপক চার ধাপের স্কেলে এক থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে। বুধবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করেছে। ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাগুলো ৩ নম্বর সতর্কতার মাত্রায় রয়েছে; এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন সতর্কবার্তায় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা বা সেগুলোর কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেইসব জাপানি নাগরিককে তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞাপন সূত্র : জাপান টাইমস, আলজাজিরা

শ্রীলঙ্কার প্রধান শহর কলম্বো এখন কিছুটা শান্ত

আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২