রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি ভবনের ওপর থেকে পড়ে এক শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে চুল্লি ভবনের ওপর থেকে পড়ে শ্রমিক তুষার আহাম্মদ নিহত হয়েছে। পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানায়, একটি ৮তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হলে সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সে প্রকল্পে রুশ সাব-ঠিকাদার প্রতিষ্ঠান রোসেম কোম্পানির শ্রমিক ছিলেন।



























