রাষ্ট্রবিরোধী কথা বলে দেশকে অস্থির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা
- আপডেট সময় : ০৯:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
যারা রাষ্ট্রবিরোধী কথা বলে দেশকে অস্থির করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, রেব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে উত্তরায় রেবের সদর দপ্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এসময় নতুন নামের মাদক আমদানী ও কিশোর গ্যাং নির্মূলে রেবের অবস্থানও তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় রেব সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এসময় সংস্থাটির প্রতিষ্ঠাকালিন থেকে এখন পর্যন্ত নানা কর্মকান্ডের তথ্য তুলে ধরেন মহাপরিচালক।
এছাড়া তিনি হুঁশিয়ারী দেন যারা রাষ্ট্র বিরোধী কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কিশোর গ্যাংয়ের সঙ্গে যেন সন্তানরা না মিশে–সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখার পরামর্শও দেন রেবের ডিজি।



























