১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৫২৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিরোধীদল সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই—সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার প্রশ্ন, যদি এই যুক্তি ধরা হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে?

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিরোধীদলের কাছে স্পষ্ট ছিল। সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতা তুলে ধরা এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ হিসেবেই তারা নির্বাচনে অংশ নিয়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, নির্বাচনের ফলাফল কী হবে, তা তারা আগে থেকেই জানতেন। এরপরও জনগণের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং গণতন্ত্রের দাবি আরও জোরালো করতেই এই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন করে উপলব্ধি করেছে—বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার প্রয়োজন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে ব্যাখ্যা না করে এর গণতান্ত্রিক বার্তা উপলব্ধি করতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: জামায়াত

আপডেট সময় : ১২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬