রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ
- আপডেট সময় : ১০:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, প্রিমিয়ার লিগের টেবিল-টপার আর্সেনাল লড়বে পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লা লিগায় সময়টা ভালো গেলেও চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকার পর এক কঠিন লড়াইয়ের সামনে লস ব্লাঙ্কোসরা। ম্যাচ জিততে হবে অন্তত ৩-২ গোলের ব্যবধানে। তবে দারুন ছন্দে থাকা এমবাপ্পে ও ভিনিসিয়ুসরা জানিয়েছেন, পিছিয়ে থাকলেও এ ম্যাচে শুরু থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান তারা। অপরদিকে প্রথম লেগের ধারাবাহিকতা দ্বিতীয় লেগেও দেখাতে চায় বায়ার্ন মিউনিখ। তবে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছে বায়ার্ন। পুরো টুর্নামেন্টে তাদের একমাত্র হারই হয়েছে একটি। বুন্দেসলিগা শিরোপার দোরগোড়াতেও ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। তবে মাদ্রিদ মহারণের আগে কিছুটা সতর্ক কোচ। এদিকে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় আর্সেনাল।
























