রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টেক্সটাইল খাতে দক্ষ জনবল তৈরিতে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্রস্তুতি ও পথচলা শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সেমিনারে বক্তারা বলেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনবলের চাহিদা ক্রমশ বাড়ছে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, প্রযুক্তিগত দক্ষতা ও শিল্পউপযোগী প্রশিক্ষণের ওপরও মনোযোগ দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্রমন্ত্রী জানান, বিদ্যমান কারখানাগুলো আরও দক্ষভাবে পরিচালনার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে এবং নতুন করে কোনো মেশিন যুক্ত করা হবে না। বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের সাথে সমন্বয় বাড়ানো গেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করেন বক্তারা।

























