রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
















