রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু
- আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাত শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে পাইকাররা কম আসায় মৌসুমের শুরুতে দাম নিয়ে কিছুটা হতাশ চাষীরা। তবুও বড় আকারের আমের মণ দুই হাজার টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারজাত ও রপ্তানির সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাড়িভাঙ্গা আমের বাজারজাত কার্যক্রম। এ উপলক্ষে বাগান থেকে আম সংগ্রহের মাধ্যমে উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক।
মৌসুমের প্রথম দিনে পদাগঞ্জ হাটে প্রচুর আম নিয়ে আসেন চাষীরা। তবে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীদের উপস্থিতি ছিল কম। ফলে বাজারে ক্রেতার চাপও ছিল তুলনামূলক কম। তারপরও স্থানীয় ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তারা আম কিনেছেন। হাটে বড় আকারের হাড়িভাঙ্গা আম সর্বোচ্চ দুই হাজার টাকার বেশি দরে বিক্রি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন। হাড়িভাঙ্গা আমের বাজার সম্প্রসারণে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান বক্তারা ।
চাষীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্পের আওতায় হাড়িভাঙ্গা আমের বাজারজাতকরণ সহজ করা হবে।
রংপুরের হাড়িভাঙ্গা আম এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারেও যাচ্ছে।
























