যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস
- আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৭১৭ বার পড়া হয়েছে
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনার কারণে বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। সে কারণে সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।হালনাগাদকৃত তথ্যে বলা আরও হয়েছে, ভ্রমণের ক্ষেত্রে কোভিডের বাইরে আর কোনও হুমকি নেই। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।



























