ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগকে আমূল বদলে দেওয়ার পর এবার বিদায়ের ঘোষণা দিলেন পেপ গার্দিওলা। চলমান ২০২৫-২৬ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। শুক্রবার এক বিবৃতিতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত ১০ মৌসুমে ম্যানসিটিকে ২০টি ট্রফি জিতিয়েছেন গার্দিওলা। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবের ইতিহাসের একমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রোববার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হবে সিটির ডাগআউটে তার শেষ উপস্থিতি। কোচের পদ ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের দূত হিসেবে বিশ্বজুড়ে কাজ চালিয়ে যাবেন গার্দিওলা। ইতিহাদে নতুন কোচ হিসেবে চেলসির সাবেক কোচ এনজো মারেস্কার নাম সামনে আসছে, যিনি ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার সহকারী ছিলেন।


























