মেসির নতুন ঠিকানা এখন পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
নানা জল্পনা-কল্পনার অবসান, লিওনেল মেসির নতুন ঠিকানা এখন প্যারিসে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই।
এতোদিন গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও এর মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলেছে দুই পক্ষ। নিশ্চিত করেছে ফ্রান্সের গনমাধ্যম। দুই বছরের চুক্তি তবে, আরও একবছর বর্ধিত করার সুযোগে আর্জেন্টাইন তারকাকে দলে ভিরিয়েছে পিএসজি। রাতেই মেডিক্যাল সম্পন্ন করবেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। বুধবার পিএসজি জার্সিতে উন্মোচন হবেন এলএমটেন। চুক্তি অনুযায়ী, ট্যাক্স বাদে বার্ষিক ২৫ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন লিওনেল মেসি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৯২ কোটি টাকা। যে বেতনে তিনি চাইলে চুক্তির তৃতীয় বছরেও থাকতে পারবেন পিএসজিতে।














