মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের গ্রামে ভয়াবহ বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের শান রাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। চীন সীমান্তের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
মিয়ানমারের শান রাজ্যের নামখাম টাউনশিপের কাওং তাত গ্রামে রোববার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাটি নিয়ন্ত্রণকারী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বিধ্বস্ত ভবন, বড় গর্ত এবং ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা দেখা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















