মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দিয়ে সরকার ব্যর্থ হয়েছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দিয়ে সরকার ব্যর্থ হয়েছে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি এমন্তব্য করেন। এসময় টিকা প্রদানের অব্যবস্থাপনার কথা তুলে ধরে জিএম কাদের বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার গণটিকা কার্যক্রম চালু করলেও সেখানে করোনা বিস্তারের সুযোগ তৈরী করা হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় আসলেও বাংলাদেশে সেটি মাত্র ২ থেকে ৩ ভাগে রয়েছে বলে জানান তিনি। দেশের সকল মানুষের টিকা নিশ্চিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।



























