ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৭২৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল এখনো নির্ধারণ হয়নি। জাতীয় সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে এবং সেটি হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত করবে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে এখনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে ভোটার তালিকা চূড়ান্ত, মুদ্রণ এবং অন্যান্য প্রস্তুতি মিলিয়ে প্রায় তিন মাস সময় প্রয়োজন হয়।






















