ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬
- আপডেট সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। বুধবার দুপুরে শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারের উপরের এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রাইভেট যাত্রী মীর জসিম উদ্দিন, স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল ও অটোচালক সুমন মিয়া। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় তিনটি যানবাহনের ছয়জন আহত হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















