বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরুদ্ধে আবারও উত্তাল ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। বিতর্কিত বিল বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।
এ সময় বিচার বিভাগের ক্ষমতা কমানোর বিলটি ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দেয় প্রতিবাদকারীরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় অনেকে। পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবটি নিয়ে গত তিন মাস ধরেই উত্তেজনা চলছে ইসরায়েলে। বিল বাতিলের দাবিতে প্রতি শনিবারই আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল। তাদের অভিযোগ, গণতন্ত্র বিরোধী উদ্যোগ নিচ্ছে কট্টর ডানপন্থী সরকার।























