বিএনপি যেকোনো সময় দেশে নাশকতা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ২০৪০ বার পড়া হয়েছে
বিএনপি যেকোনো সময় দেশে নাশকতা করতে পারে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি হুশিয়ার করে বলেছেন, নাশকতার চেষ্টা করলে, কোনো ছাড় দেয়া হবে না। সকালে রাজধানীর তেজগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তার হুমকি নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে এতিমদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।
মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা তুলে ধরেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পুলিশ কাজ করছে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তার হুমকি নেই।
২০১৩-১৪ সালের মতো বিএনপি নাশকতার চেষ্টা করলে, কোনো ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন আসাদুজ্জামান খান কামাল।






















