প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যমানের মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যমানের মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে যশোরের শার্শা উপজেলার উলশী থেকে আটক করেছে বিজিবি।
দুপুরে হুন্ডি ব্যবসায়ীরা চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসার সময় তাদের আটক করা হয়। গোপনে খবর পেয়ে বিজিবির একটি টিম উলশী রাস্তায় অবস্থান নিয়ে তাদের প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লাখ ইউএস ডলার ছিল। যা ৪ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার সমান। এসময় চাঁদপুরের বাসিন্দা হৃদয় মিয়া ও কুমিল্লার আশরাফুল ইসলাম নামে দু’জনকে আটক করা হয়।

























