প্রায় দেড় লাখ মুক্তিযোদ্ধার নতুন তালিকা প্রকাশ
- আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জনকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। যার মধ্যে সর্বোচ্চ মুক্তিযোদ্ধা রয়েছে ঢাকা বিভাগে। আর সর্বনিম্ন সিলেট বিভাগে।
বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকার প্রথমেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। এরপর রয়েছে জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। পরে বিভাগওয়ারী হিসাব দেয়া হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ৩৭ হাজার ৩৮৭ জন, চট্টগ্রামে ৩০ হাজার ৫৩ জন, খুলনায় ১৭ হাজার ৬৩০ জন, রংপুরে ১৫ হাজার ১৫৮ জন, রাজশাহীতে ১৩ হাজার ৮৮৯ জন, বরিশালে ১২ হাজার ৫৬৩ জন, ময়মনসিংহে ১০ হাজার ৫৮৮ জন এবং সিলেট বিভাগে ১০ হাজার ২৬৪ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তালিকা প্রকাশের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ৫০ বছরের মধ্যে ৩০ বছরই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে।



























