পেন্টাগনের বাইরে সহিংসতার ঘটনায় দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে একটি ট্রানজিট সেন্টারে সহিংসতার ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর পেন্টাগন সাময়িক লকডাউন থাকে।
সশস্ত্র হামলার সময় ছুরিকাঘাতে পেন্টাগনের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি এক টুইট বার্তায় জানায়, পেন্টাগন ট্রানজিট সেন্টারের একটি মেট্রো বাস প্লাটফর্মে ওই গুলির ঘটনা ঘটে। পেন্টাগন লকডাউন করে দেয়া হলেও পরে তা তুলে নেয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্কি মিলি ওই ঘটনার সময় পেন্টাগনে উপস্থিত ছিলেন না। ঘটনার সময় তারা হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিটিংয়ে ছিলেন।

























