পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
নতুন কোনো করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর ভবনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন খাতে আয় ১০৮ কোটি ৯২ লক্ষ, মুলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন খাতে ১শ’ কোটি ১১ লক্ষ, মুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, ব্যবসায়ী, পাবনা প্রেসক্লাব সভাপতি, পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অনেকে উপস্থিত ছিলেন।



























