নৌ-রুটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভীড়ে ঘাটে তীব্র যানজটের সৃষ্টি
- আপডেট সময় : ০২:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
দৌলতদিয়া-পাটুরিয়া,কাঁঠালবাড়ী- শিমুলিয়া নৌ-রুটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভীড়ে ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় কয়েক’শো যানবাহন।
দৌলতদিয়া ঘাট থেকে ৭ কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। সকাল ৮ টার দিকে ব্যাক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ৭ কিলোমিটার থাকলেও সকাল সাড়ে ১০ টার দিকে তা কমতে শুরু করে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করায় এ যানজট দেখা দিয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজট থাকলেও পাটুরিয়া ফেরি ঘাটে ভিন্ন চিত্র। বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।
এদিকে, পদ্মা নদীতে পানি কমলেও তীব্র স্রোতে কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকাল থেকে রো-রো ও কেটাইপসহ ৭/৮টি ফেরি ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো ধারন ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোনমতে চলছে। কোনমতে এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে। ফলে কাঁঠালবাড়ী ঘাটে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।



























