নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাল বিকেল ৪টায় সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে দলটি। বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়েছে।
এতে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান। করোনা সংক্রমণের কারণে এবার সংলাপে প্রতিনিধি সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, সবার করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে। আগামী মাসে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন গঠনে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন।
























