নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী বাগেরহাট ও দিনাজপুরে পালিত হয়েছে।
সকালে বাগেরহাট শহরের পুরাতনবাজারস্থ দলীয় কার্যালয়ে উত্তোলন করা জাতীয় ও দলীয় পতাকা। দলীয় কার্যালয়ের আলোচনা সভায় অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়কসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, দিনাজপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পুলিশের বাধার কারণে কোন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। সকালে বিএনপি’র জেলা অফিসে সামনে পুলিশের অবস্থান দেখে গ্রেফতারের ভয়ে ভীত হয়ে পড়েন নেতাকর্মীরা।























