নওগাঁয় বিসিক শিল্প এলাকার বেহাল দশা
- আপডেট সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নওগাঁয় বিসিক শিল্প এলাকার বেহাল দশা। দুই দশকেও বিকাশ ঘটেনি নওগাঁ বিসিক শিল্প নগরীর। ৮১ প্লটের মধ্যে সচল মাত্র ২০টি। গ্যাস সংযোগ না থাকাসহ নানা সংকটে একে-একে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা।
২০০৪ সালে নওগাঁর শালুকা ও মশরপুরে এলাকায় যাত্রা শুরু করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী। সে সময় ৮১টি প্লট নিয়ে ৫০টি ইউনিটে শুরু হয় খাদ্য পণ্য, কৃষি যন্ত্রাংশ, জৈব সার, প্লাস্টিক, কেমিকেল ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পণ্যের উৎপাদন। তবে গ্যাস সহ নানা সংকটে এখন বন্ধ অর্ধেকের বেশি কারখানা। মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা।
ব্যবসায়ীরা বলছেন মূল ধনের অভাব ও গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন খরচ বেড়েছে। আর উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতিযোগীতায় টিকতে পারছেন না তারা।
গ্যাস সংযোগ না থাকায় প্রতিযোগীতার বাজারে টিকতে পারছেন না উদ্যোক্তারা। কৃষিবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে পারলে নওগাঁ বিসিক শিল্প নগরী আবারও ঘুড়ে দাঁড়াতে পাড়বে বলে মনে করছেন এ কর্মকর্তা।
অঞ্চল ভিত্তিক ব্যবসা-বানিজ্যের প্রসারের মাধ্যমে দ্রুত নওগাঁ বিসিক শিল্প নগরীর উন্নয়ন দাবি শিল্প উদ্যোক্তাদের।























