দেশ সেরা ব্যাটালিয়নের সম্মান অর্জন করেছে রেব-৯
- আপডেট সময় : ০৫:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সিলেট অঞ্চলের নিরাপত্তায় সাফল্যের জন্য দেশ সেরা ব্যাটালিয়নের সম্মান অর্জন করেছে রেব-৯। তাদের সামাজিক নানা কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সুশীল সমাজ এবং সাধারন মানুষের কাছে।
সিলেট বিভাগে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করছে রেব- ৯। নানা অনাকাঙ্খিত ঘটনায় অসহায় মানুষের পাশে থেকে দোষীদের গ্রেফতারসহ উপযুক্ত পদক্ষেপ নিয়ে আস্থার জায়গা তৈরি করেছে তারা।
আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে মাদক বিরোধী অভিযান, হত্যাকান্ড ও সাইবার অপরাধের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বল দাবি করে রেব-৯ ।
নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাকালে তারা মানুষের পাশে রয়েছেন বলে জানান তিনি।
এমন ধারাবাহিক সাফল্যকে দেশপ্রেমের অনন্য উদাহরণ বলে মনে করেন, রাজনৈতিক নেতারা।
দায়িত্ব পালনের মধ্য দিয়ে রেব দিন দিন মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠবে বলে আশা করেন তারা।



























