দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৩৯ জনের প্রাণহানি
- আপডেট সময় : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৮২ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।
বিকালে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬৭ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৩৭ জন এবং নারী ৮ হাজার ৭৪৫ জন। অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

























