প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ক্ষমতা বাড়লে প্রতিষ্ঠান চলে না : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৮৩০ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সংকটের একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্রকে একটা প্রাতিষ্ঠানিক কাঠোমোর মধ্যে দাঁড় করানো যায়নি। যখন প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ক্ষমতা বাড়ে, তখন প্রতিষ্ঠান চলে-না।
বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সভার আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়ে রাষ্ট্রকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে যাওয়ার চেস্টা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন সেই ধারাবাহিকতায় দেশের সকল প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক করতে চায়। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রতিটি ব্যক্তির আয়ু ও ক্ষমতা ক্ষণস্থায়ী। সেই ক্ষমতা যত বড়ই কেউ দেখানোর চেষ্ট্রা করুক, সেই ক্ষমতা কোন কাজে লাগে-না।























