১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা

এস. এ টিভি
  • আপডেট সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি প্রধান নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে দেশের ১৭ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যার মধ্যে ১২টি জেলায় স্পষ্ট বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় পাহাড়ি ঢলের কারণে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এছাড়া জোয়ারের প্রভাবে প্লাবিত হতে পারে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকা। অন্যদিকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা ও ময়মনসিংহের নিচু এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী এবং লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা

আপডেট সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬