দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আলীপুর শেখ কামাল সেতুর কাছে একটি পরিত্যক্ত বাড়ী থেকে ৩শ’ ৩৫টি মাটির পাতিলে রক্ষিত এসব রেনু জব্দ করা হয়।এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত রেনু পোনা গুলো উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজার উপস্থিতিতে সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে।


























