দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকরা ওমরাহ করতে পারবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব ।
৯ আগস্ট থেকে এই আবেদন গ্রহণ শুরু করবে সৌদি সরকার। করোনার কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। ওমরাহ পালনে সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে। সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসলিমদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।



























