তাইওয়ান ইস্যু ঠিকঠাক সামলানো না গেলে বড় ধরনের সংঘাতের হুঁশিয়ারি চীনের
- আপডেট সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
তাইওয়ান ইস্যু ঠিকঠাক সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। আজ বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। বাণিজ্য আলোচনা ইতিবাচক হলেও তাইওয়ান প্রশ্নকে সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে অভিহিত করেন চীনা প্রেসিডেন্ট।
২০১৭ সালের পর প্রথম বেইজিং সফরে আসা ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানায় চীন। ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য ও নিরাপত্তার নানা দিক। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল স্বশাসিত তাইওয়ান। সি জিন পিং স্পষ্টভাবে জানান, তাইওয়ান নিয়ে ভুল পদক্ষেপ দুদেশের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
মধ্যপ্রাচ্যে ইরান সংকটে চাপের মুখে থাকা ট্রাম্পের জন্য বেইজিংয়ের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দুই দিনের এই শীর্ষ সম্মেলনে ইতিবাচক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে নতুন বার্তা দিতে চান দুই প্রভাবশালী নেতা।


























